1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিজিবি-পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

বিজিবি-পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৫ পড়া হয়েছে

ওইদিনের ঘটনায় বিজিপি’র গুলিতে আহত মানুষ।

বিজিবি-পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরঃ আহত-২০

মৌলভীবাজার জেলা জুড়ে পরিবহন ধর্মঘট চলছে

মৌলভীবাজার অফিস।। শনিবার, ২২শে পৌষ ১৪২৩।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে মৌলভীবাজার জেলায় পরিবহন ধর্মঘট চলছে।

শনিবারের (দ্বিতীয় দিনে) ধর্মঘটে সকাল থেকে জেলায় সকল ধরনের পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। মৌলভীবাজার শহর থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। ঘন কুয়াশার জন্য রাস্থায় সাধারন মানুষ কম থাকলেও ধমর্ঘটের  কারনে কর্মজীবি মানুষ পড়েছেন বিপাকে।  বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে খুঁজ নিয়ে জানা গেছে সারা জেলা জুড়ে শ্রমিকরা রাস্থায় অগ্নিসংযোগ করে গাড়ি চলাচল বন্ধ করে রাখে। এতে শহরমুখি সাধারণ মানুষ পড়েছেন মহা বিবাকে।

গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিপি কর্তৃক ভাঙ্গচুর করার আলামত।

উল্যেখ্য,গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবির গাড়ি চালকের সাথে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে কিছু বিজিবি সদস্য  ও  পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় । সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি গুলি ও হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০জন জন আহত হন। এসময় অসংখ্য গাড়ী ভাংচুর করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্থ শ্রীমঙ্গলের পরিবহন শ্রমিকরা শ্রীমঙ্গল উপজেলায় ধমর্ঘট পালন করে।পরে বিকেলে পরিবহন শ্রমিকদের এক সমাবেশ থেকে শনি ও রবি বার সারা জেলায় ধমর্ঘট আহবান করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT