1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুক্তিরগাঁওয়ে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে -প্রতিমন্ত্রী এমএ মান্নান - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

মুক্তিরগাঁওয়ে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে -প্রতিমন্ত্রী এমএ মান্নান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮
  • ৮৪০ পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ছাতকের মুক্তিরগাঁও এলাকাসহ সুরমা নদীর ভাঙ্গন রোধে সরকার প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার শহর রক্ষা ও ছাতকে নদী ভাঙ্গন রোধে পাউবো একাধিক প্রকল্প হাতে নিয়েছে। শীঘ্রই এসব প্রকল্পে কাজ শুরু হতে পারে।
এসময় তিনি নদী শাসনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে বলেন, সারা দেশে নদী শাসনে সরকারের যূগান্তকারি পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এগুলো বাস্তবায়নের পথে রয়েছে। নদী শাসন প্রকল্প বাস্তবায়ন হলে সুনামগঞ্জ জেলাবাসিও এর সূফল ভোগ করবে। সোমবার (১৯মার্চ) ছাতক পৌরসভার রহমতকাগ এলাকার রহমত মঞ্জিলে আয়োজিত এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক, আলহাজ্ব রহমত আলীসহ গন্যমান্য লোকজন।

ছাতকসহ সুনামগঞ্জ জেলায় ২৩ ও ২৪মার্চ বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ছাতকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জাতিয় গ্রীড লাইন দু’দিন বন্ধ থাকছে। ফলে সুনামগঞ্জ জেলাবাসি ২৩ ও ২৪মার্চ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকছেন। বিদ্যুৎ লাইন উন্নয়নে দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ছাতক ও সুনামগঞ্জসহ অন্যান্য উপজেলা সদরে মাইকিং ও পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে বিউবোর এসিদ্ধান্ত জানানো হয়েছে।

ছাতকে নয়া লম্বাহাটি বিদ্যালয়ে আলোচনা

ছাতকে কালারুকা ইউপির নয়ালম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২২মার্চ) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি আরশ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক স্মৃতি রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য মাওলানা সাইদুর রহমান, প্রধান শিক বকুল কৃষ্ণ দাস, শিক্ষিকা জুঁই ঘোষ, তাজিমা বেগম লুতফা, সুমা দাস, প্যারা শিক তাসলিমা বেগম প্রমূখ। উপস্থিত ছিলেন, অভিবাবক সদস্য মাওলানা আব্দুস শহিদ, বুরহান উদ্দিন, আব্দুল মুহাইমিন, সদরুল আমিন, জসিম উদ্দিন, তৈয়ব আলী, আবু তাহের, ছাব্বির আহমদসহ এলাকার লোকজন। পরে বিজয় শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT