1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং বিষয়ক রালী ও আলোচনা সভা - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং বিষয়ক রালী ও আলোচনা সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ১১০৮ পড়া হয়েছে

হোসাইন আহমদ।। মৌলভীবাজার: সোমবার, ৯ই মাঘ ১৪২৩।। মৌলভীবাজারে লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্টান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি উপলক্ষে তফসীলি ব্যাংক সমূহ থেকে বর্ণাঢ্য রালী বের হয়। সোমবার সকালে আদালত সড়ক থেকে রালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে মিলিত হয়।

ডাচ বাংলা ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক এ এস এম শামীম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ-মহাব্যবস্থাপক মো: আব্দুল হাছিব, সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার ডিজিএম আব্দুর রউফ তালুকদার, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশন সভাপতি ও লেখক মো: আবু তাহের ও মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, বিমল কান্তি দাশ, সুয়েব আহমদ, মো: নাসির উদ্দিন, মাহমুদুল্লাহ হাসান, ফয়জুর রহমান ও মো: মোতাহের হোসেন প্রমুখ।

আলোচনা সভার পর কুইজ প্রতিযেগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্টানে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT