1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাসপাতাল বেডেই বিনা চিকিৎসায় রোগির মৃত্যু! তোলপাড় হচ্ছে ছাতকে - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

হাসপাতাল বেডেই বিনা চিকিৎসায় রোগির মৃত্যু! তোলপাড় হচ্ছে ছাতকে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ১২২০ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ।। হাসপাতাল বেডেই বিনা চিকিৎসায় রোগি মারা যাবার ঘটনায় ছাতক উপজেলার সর্বত্র ব্যাপক গুঞ্জন চলছে। বুধবার রাতে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শহরের কুমনা এলাকার মৃত হোসেন আলীর পুত্র মোশাহিদ আলীর রিক্সা গেরেজের রিকশা চালক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কান্দিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার পুত্র সুন্দর আলী(৪৫), মঙ্গলবার সন্ধ্যায় পেটের ব্যথায় হাসপাতাল রোডে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাতিকোনা গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুস শুকুর ও চানাচুর বিক্রেতা টুনু মিয়া রোগিকে কাঁধে করে ছাতক হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আজাদুর রহমানও ডাক্তার ফারুকুল ইসলাম উপযুক্ত অভিবাবকের অজুহাত দেখিয়ে রোগিকে ভর্তি করেননি। উল্টো কর্তব্যরত ডাক্তাররা রোগির সাথে আসা লোকদের সাথে দূর্ব্যবহার করেন। এসময় রোগি ডাক্তারদের হাতে-পাঁয়ে ধরে নিজের চিকিৎসার জন্যে মিনতি করেন এবং বন্ডসই দিতেও রাজি হন। কিন্তু এতেও পাষাণ হৃদয় গলেনি ডাক্তারের। অবশেষে ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে রোগি নিজেই হাসপাতালের বেডে শুয়ে পড়েন। ওয়ার্ড বয় আবু সাইদ তাকে একটি কম্বল এনে দেয়। ওই রাতে ও পরের দিন বুধবার সকালে রোটিন মতো ওয়ার্ডে ডাক্তার রাউন্ডে এসে সুন্দর আলীকে ডাক্তার ও নার্স কেউ কোন ওষুধ কিংবা ব্যবস্থাপত্র দেয়নি। অবশেষে নিরুপায় হয়ে পাশের বেডের রোগি কোম্পানীগঞ্জের ইছাকলস গ্রামের মৃত রহমত আলীর পুত্র আমির আলী(৫৫) ও ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির দিঘলী-ব্রাহ্মণগাঁও গ্রামের ইসমাইল আলীর স্ত্রী আলেয়া বেগম(২৬) এর কাছ থেকে একটি ব্যথার ট্যাবলেট চেয়ে সেবন করেন মৃত সুন্দর আলী।

বুধবার বেলা ২টায় হসপাতাল বেডেই তিনি মারা গেলে ওয়ার্ড কিনার অঞ্জনা রানী ও শুকা রানী লাশটি হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নেয়ার অপচেষ্ঠা চালায়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজিৎ শর্ম্মা বিনা চিকিৎসায় রোগির মারা যাবার সত্যতা স্বীকার করে বলেন, ২৬ডিসেম্বর সন্ধ্যায় ওই রোগি হাসপাতালে ভর্তি হতে আসে। এসময় তাকে গার্জিয়ান নিয়ে আসার জন্যে বলা হয়। সুনামগঞ্জ সহকারি পুলিশ সুপার(ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া জানান, ঘটনার ব্যাপারে ম্যাসেজ পেয়ে লাশ উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সুনামগঞ্জে ময়না তদন্ত শেষে লাশ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT