1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
২০মে ছিল চা-শ্রমিক দিবস - মুক্তকথা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

২০মে ছিল চা-শ্রমিক দিবস

বিশ্বনাথ।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ০ পড়া হয়েছে
চলে গেলো ২০মে। বাংলাদেশ চা-শ্রমিক দিবসের ১০৫তম বছর
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন জানায়
শ্রদ্ধাঞ্জলি, হয় সমাবেশ ও মিছিল

২০ মে ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০৫তম বার্ষিকী এবং চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার, সিলেট হবিগঞ্জের বিভিন্ন বাগানে সকাল ৮টায় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং চা শ্রমিক সমাবেশ ও সমাবেশ পরবর্তী বাগানে মিছিল বের হয়।

বাগান পঞ্চায়েত সভাপতি শ্রী জ্ঞান উরাং এর সভাপতিত্বে এবং চা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, এডভোকেট আবুল হাসান, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাপ তেলী প্রমুখ বাগানের নেতৃবৃন্দরা।

এছাড়া সকালে জেলার করিমপুর, মাথিউরা, রাজনগর প্রমুখ চা বাগানে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণ করা,  ন্যায্য মজুরি, ভূমি অধিকার, সামাজিক সুরক্ষা, মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রামকে শক্তিশালী করা এবং চা শ্রমিক ফেডারেশনের ৭দফা দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন বাগানে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT