1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বড়লেখায় পরিবেশবান্ধব চক্ষুসেবা। - মুক্তকথা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বড়লেখায় পরিবেশবান্ধব চক্ষুসেবা।

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ০ পড়া হয়েছে

বড়লেখায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য
পরিবেশবান্ধব চক্ষু সেবাকেন্দ্র



‎মৌলভীবাজারের বড়লেখায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু হয়েছে নারীর নেতৃত্বে পরিচালিত পরিবেশবান্ধব চক্ষু সেবাকেন্দ্র ‘বড়লেখা উইমেন-লেড গ্রিন ভিশন সেন্টার’। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বড়লেখায় এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড (বিএনএসবি) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব এবং অরবিস ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে অরবিস হংকং থেকে আসা একটি ছাত্র প্রতিনিধিদলও অংশ নেয়।

‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বড়লেখা উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থসংকট ও দূরত্বের কারণে সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে নারীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে এই কেন্দ্রটি বড় ভূমিকা রাখবে। এখান থেকে স্বল্প খরচে চোখ পরীক্ষা, চশমা ও ওষুধ পাওয়ার পাশাপাশি জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকবে।

‎পরিবেশ সুরক্ষায় কেন্দ্রটিতে কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আধুনিক সৌরপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নারীর নেতৃত্বে পরিচালিত হওয়ায় এটি স্বাস্থ্যসেবায় নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষার এই সমন্বিত উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT