1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

বিশ্বজিৎ নন্দী।
  • প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ পড়া হয়েছে

মজুরি বৃদ্ধি, গেজেট বাতিলসহ ৪ দফা দাবিতে
চা শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০টাকা নির্ধারণ, গেজেট ২০২৩ বাতিল করা, চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা, ভূমির অধিকার নিশ্চিত করার দাবিতে ০৯ আগস্ট’২৬ রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ। বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহরের গুরুত্বপূর্ণ

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চরম দুর্মূল্যের বাজারে ১৮৭ টাকা দৈনিক মজুরি দেওয়ার মধ্য দিয়ে চা শ্রমিকদের সাথে মালিকরা চরম অন্যায় করছে। সরকার চা শিল্পকে একটি লাভজনক রফতানিমুখী শিল্প হিসেবে ঘোষণা করা হচ্ছে, অপরদিকে যারা পরম মমতা দিয়ে যেই চা শ্রমিকরা বাগানটাকে গড়ে তুলেছে সেই শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নি। যুগ যুগ ধরে এই শোষণ ব্যবস্থা একটা চরম দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রেখেছে এই জনগোষ্ঠীকে। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্তি দিতে হবে। আমরা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবি জোরালো ভাবে রাখছি। চা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল ৫% ইনক্রিমেন্ট প্রদানের গেজেট ২০২৩ বাতিলের দাবি এই সমাবেশ রাখছে। অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার দাবি রাখছি।


শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
মৌলভীবাজার সরকারি কলেজ শাখার
মিছিল ও সমাবেশ


১৭ সেপ্টেম্বর’২৬ বৃহস্পতিবার ৬৪তম মহান শিক্ষা দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে দুপুর ১২ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতি পরিহার করা, শিক্ষক-ক্লাসরুম সংকট নিরসন, এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন, সেনিটেশন ব্যবস্থার আধুনিকায়ন, লাইব্রেরি-সেমিনারের আধুনিকায়ন ও যুগোপযোগী বই সরবরাহ, মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা সহ বিভিন্ন দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেও এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর এবং সঞ্চালনা করেন সবুজ শর্মা। বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। উপস্থিত ছিলেন কলেজ শাখার সংগঠক পূজা দেব, তামান্না আক্তার, অদ্বৈত শর্মা, সোহেলী আক্তার ছিমি, সুব্রত চক্রবর্তী এছাড়াও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT