1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

‎‎কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ পড়া হয়েছে

থানায় লিখিত অভিযোগ

বালুবাহী ট্রাক দিয়ে ‘সাংবাদিককে হত্যার চেষ্টা’


‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু ব্যবসা নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখির জেরে মো. শাকির আহমেদ (৩৬) নামের এক সংবাদকর্মীর ওপর বালুবাহী ট্রাক চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে।
‎
‎গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন উঁচু ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎এ ঘটনায়, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধায় শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা গাড়ির চালকসহ ২/৩ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কার্যকরী কমিটির সদস্য মো. শাকির আহমেদ।
‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাকির আহমেদ অবৈভাবে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করেছিলেন। ঘটনার দিন রাতে প্রেসক্লাবে মতবিনিময় সভা শেষে বাড়ি ফেরার পথে আশিদ্রোন ইউনিয়নের উঁচু ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা বালু বোঝাই একটি ট্রাক তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে প্রায় দশ হাজার টাকার ক্ষতিসাধন হয়।
‎
‎এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎
এ ঘটনায় সন্দেহজনক তালিকায় থাকা তিন ব্যক্তির নামও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
‎
‎শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।’


শ্রীমঙ্গলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা


 

‎শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
‎
‎শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
‎
‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ।
‎
‎এ ছাড়া বক্তব্য রাখেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া বেগম, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুর্শেদা ভুঁইয়া, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সিয়াম খন্দকার এবং দি বাডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সামারা করিম।
‎
‎অনুষ্ঠানে উপজেলার ৪৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন এসব মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ দিতে তাদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
‎
‎এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


 

বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

 ৯ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট


মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় হাফেজ মুসলে উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও আনুমানিক পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎

‎জানা যায়, হাফেজ মুসলে উদ্দিনের ছোট ছেলে মোহাম্মদ অলি উল্লাহ স-পরিবারে গত রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে বাসা থেকে চিকিৎসার জন্য সিলেটের জালালাবাদ মেডিকেলের উদ্দেশ্যে বের হন। পরে সোমবার রাত ১টা ২০ মিনিটে বাসায় ফিরে তিনি দেখতে পান মেইন গেটের তালা ভাঙা এবং ঘরের প্রবেশ দরজাও ভাঙা।
‎
‎ঘরে ঢুকে দেখেন, আসবাবপত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে আলমারি খুলে দেখতে পান, সেখানে রাখা নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও আনুমানিক পাঁচ ভরি স্বর্ণালংকার নেই।
‎
‎ঘটনার পরপরই মোহাম্মদ অলি উল্লাহ টেলিফোনে বিষয়টি শ্রীমঙ্গল থানাকে অবগত করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে শহরে টহলরত এসআই সজীব চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
‎
‎পুলিশ চুরির ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ আশাবাদ ব্যক্ত করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT