1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার - মুক্তকথা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৩ পড়া হয়েছে

কোয়ার্টার ফাইনালে গেলো
মৌলভীবাজার জেলা বালিকা ফুটবল দল


 

‎মৌলভীবাজার জেলা বালিকা ফুটবল দল ৪-০ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। কঠিন লড়াইয়ের মধ্যদিয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করে নাসরিন ২ গোল, সেলচিনা ১ গোল ও লিলি রাকসাম ১ গোল দিয়ে নিজ দলকে বিজয়ী করতে  সক্ষম হয়।

‎বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিভাগীয় বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আজ সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা বালিকা দলকে ৪-০ গোলে পরাজিত করে মৌলভীবাজার জেলা বালিকা ফুটবল দল কোয়ার্টার ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়।

‎আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালে রাঙ্গামাটি জেলার বিপক্ষে মুখোমুখি হবে মৌলভীবাজার জেলা দল। উল্লেখ্য, মৌলভীবাজার জেলা বালিকা ফুটবল দলের সকল কৃতি ফুটবলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান।

‎কোচ সালেহ আহমেদের হাতে গড়া জেলা বালিকা ফুটবল দলটি ইতোমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে অভূতপূর্ব সাফল্য লাভ করে।

‎জানতে চাইলে কোচ সালেহ আহমেদ বলেন, আমাদের দলের প্রত্যেকটি খেলোয়াড় খুবই ভালো খেলেছে। আমি আশাবাদী আমাদের মৌলভীবাজার জেলা দল আগামীকালও সেরা নৈপুণ্য দেখিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে।


উচ্চ শিক্ষায় স্কলারশিপ পাওয়া
সাংবাদিক পুত্রকে সংবর্ধনা


‎শ্রীমঙ্গলে উচ্চ শিক্ষায় স্কলারশিপ পাওয়া সাংবাদিক পুত্রকে সংবর্ধনা দিল শ্রীমঙ্গল প্রেসক্লাব।

‎শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সিনিয়র সদস্য মামুন আহমেদ এর ছেলে ইফতেখার আহমেদ মাহদি স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার রাত ৯ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ, ছৈয়দ ছায়েদ আহমেদ, আব্দুর রব, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ প্রমূখ।

‎‎উল্লেখ্য, ইফতেখার আহমেদ মাহদি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার এ ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স বিষয়ে স্কলারশিপ পেয়ে গ্রাজুয়েশন কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে।

‎এর আগে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং আইইএলটিএস কোর্সে ৭ পয়েন্ট অর্জন করে। প্রেসক্লাবের একজন সদস্যের পুত্রের অভাবনীয় সাফল্যে প্রেসক্লাবের সকল সদস্যরা আনন্দিত ও গর্বিত।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ছাত্র নেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল, তাঈম আহমেদ ও মাহদির ক্লাসমেট বৃন্দ।


বসতঘর থেকে


বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে বসতঘর থেকে আবারও বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি বিষধর শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait) সাপ।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির লোকজন হঠাৎ ঘরের ভেতরে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে নাহিদ নামে এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

‎খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শঙ্খিনী সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

‎বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, এর আগেও শ্রীমঙ্গলের বিভিন্ন আবাসিক এলাকা ও বসতবাড়ি থেকে একাধিক শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। বর্ষাকালসহ বিভিন্ন সময়ে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ লোকালয়ে ঢুকে পড়ে বলে জানান সংশ্লিষ্টরা।

‎বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়া উচিত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT