1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক - মুক্তকথা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

কয়ছর ইকবাল।
  • প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ পড়া হয়েছে

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা
ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার


 

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপও জব্দ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানসংলগ্ন বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলো, শ্রীমঙ্গল উপজেলার খোশবাস এলাকার মো. ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলেরপাড় এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা (শিববাড়ী) এলাকার মো. আবদুর করিমের ছেলে মো. আলী হোসেন (৩৯)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের পাজেরো জিপটি জব্দ করা হয়।

‎শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

‎এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। এ ঘটনায় জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

‎অবৈধ বালু উত্তোলন:
দুইজনের ৩ মাসের কারাদণ্ড


‎শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযান শুরুর আগে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাছে অভিযানের খবর পৌঁছানো ঠেকাতে সিএনজিযোগে পৃথক একটি দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনে পাঠানো হয়। তবে কয়েকজন বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি আঁচ করতে পেরো ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।

‎পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দুজনকে আটক করা হয়। তারা উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ সাইটুলা গ্রামের বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। গত তিন মাসে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

‎অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।


পুলিশের বিশেষ অভিযানে
ভারতীয় সাড়ে ১৩ লক্ষ টাকার শাড়ি জব্দ


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা।

‎সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় জনৈক লেহেন খাড়িয়ার বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঘরে কতিপয় ব্যক্তি চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিদেশি শাড়ি নিয়ে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

‎‎প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে অবহিত করে এসআই(নিরস্ত্র) মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সুমন মিয়া(২৬), পিতা-মৃত কুতুব উদ্দিন ও তারেক মিয়া (২৬), পিতা-আব্দুল সাত্তারকে আটক করে। উভয়ের সাং-জাম্বুরাছড়া, ০৪নং সিন্দুরখাঁন ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। অভিযানকালে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎পরবর্তীতে আটককৃত আসামিদের দেখানো মতে ঘটনাস্থলের পরিত্যক্ত ঘর থেকে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে গণনা করে বিভিন্ন রঙের মোট ৩০০ (তিনশত) পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪,৫০০/- টাকা হিসেবে জব্দকৃত শাড়ির মোট মূল্য ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, তারা নিকটবর্তী ভারতীয় সীমান্ত দিয়ে পলাতক আসামিদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে শাড়িগুলো বাংলাদেশে নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন মার্কেটের দোকানে অধিক মূল্যে বিক্রয় করা হয়।

‎গ্রেপ্তারকৃত ২ জন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য বাংলাদেশে এনে চোরাচালানের অভিযোগে The Special Powers Act, 1974-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


অবৈধভাবে উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট বালু জব্দ


‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


‎অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা প্রসাশনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ কারনে ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে অবৈধভাবে উত্তোলনকৃত জমা করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

‎পরে জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়। জব্দকৃত বালুর বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।

‎শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দলের সহযোগিতায মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল, মৌলভীবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সীমান্তবর্তী এলাকায় অভিযানে
মদসহ মাদক কারবারীকে আটক


শ্রীমঙ্গল উপজেলা সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৬ বোতল মদসহ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

‎গতকাল মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার এস আই সরাফত আলী ও এস আই ইমানুর রাহমানের নেতৃত্বে পুলিশের অভিযানে মদসহ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

‎আজ ৮ সেপ্টেম্বর মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT