1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ১৮৬৭ পড়া হয়েছে

আব্দুল ওয়াদুদ,মৌলভীবাজার।। পর্যটন জেলা ও চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের আয়োজনে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ছিল ৫০ মিটার দৌড়, চামচ দৌড়, হাড়িভাঙ্গা, চিত্রাংকন প্রতিযোগীতাসহ আরো অনেক কিছু। এতে ব্যাংকটির মৌলভীবাজার অঞ্চলের সকল কর্মকর্তা-কর্মচাীরা অংশ নেন। প্রতিযোগীতা শেষে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ব্যাংকটির এমডি মুহাম্মদ শাছ-উল-ইসলাম। ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক বিশ্বজিৎ দাস এর সভাপতিত্বে ও রবিরবাজার শাখা ব্যবস্থাক নানু মিয়া’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট পশ্চিমমাঞ্চলের ডিজিএম আশেক এলাহী, পুর্বাঞ্চলের ডিজিএম শামিম উদ্দিন আহমেদ, আম্বরখানা শাখার সহকারি মহাব্যস্থাপক মাহমুদ রেজাসহ মৌলভীবাজর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারিরা।
প্রতিযোগীতায় র‌্যফেল ড্র ঠেনে ২৪ ইঞ্চি একটি এলিডি টিভি পান সিলেট অফিসার সমিতির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন নুমান পান। অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারও তুলে দেন অতিথিরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT