1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক হোসাইনের ওপর হামলা - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক হোসাইনের ওপর হামলা

আশরাফ আলী॥
  • প্রকাশকাল : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৭৭ পড়া হয়েছে

দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলায় থানায় অভযোগ দায়ের হয়েছে।

গতকাল রোববার(৩০ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে হোসাইন আহমদ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে শহরের পশ্চিমবাজার যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওয়ানা হয়ে রাত আনুমানিক ৯টার সময় সেন্ট্রাল রোডে(এম সাইফুর রহমান সড়ক) মৌলভীবাজার প্রধান ডাকঘরের সামনে পৌঁছালে তিনটি মোটর সাইকেল ও একটি সাদা রঙের কার তার গতিরোধ করে। সাইকেল থেকে অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি লাথি দিয়ে চলন্ত মোটর সাইকেল থেকে তাঁকে ফেলে দেয় এবং অতর্কিতভাবে মারধর শুরু করে। প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে দেশিয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তার উভয় পায়ের উরু গুরুতর জখম হয়। পরে তিনি প্রাণরক্ষার্থে দৌঁড়ে পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন। এসময় আশেপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি তিনি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করেন। এই প্রতিবেদনের প্রেক্ষিতে সংক্ষুব্ধ কোনো একটি পক্ষ তার উপর হামলা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, এব্যাপারে থানায় সাংবাদিক হোসাইন আহমদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT