1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবৈধ কাঠ উদ্ধার - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

অবৈধ কাঠ উদ্ধার

শ্রীমঙ্গল সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০৮ পড়া হয়েছে

পিকআপসহ আটক ২
অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার


শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়ক থেকে অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ বোঝাই পিকআপসহ ২ জন পাচারকারীকে আটক করে বনবিভাগ।

মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, গতকার ১১ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪ ঘটিকায় র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কর্তৃক মুঠোফোনে একটি অবৈধ কাঠ বোঝাই পিকআপ আটকের সংবাদ পাই।

তাৎক্ষনিক বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনা মোতাবেক স্টাফসহ শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের জালালীয়া রোডে যাই। সেখানে মাতৃছায়া ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার উপর র‍্যাব-৯, সিপিসি-২ এর সহায়তায় দুইজন লোকসহ কাঠ বোঝাই ঢাকামেট্রো ন-২১-৪৬০১ পিকআপ গাড়ি আটক করি।

 

এভাবেই নির্বিঘ্ন নিরাপদে অবৈধ দামী গাছ পাচার চলে। ছবি: মুক্তকথা

অবৈধ কাঠের সাথে আটক ব্যক্তি দু’জন। ছবি: মুক্তকথা

 

কাঠের স্বপক্ষে বন বিভাগের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অডিট কড়ই গোল ১২ টুকরায় মোট ৫১.০৫ ঘনফুট কাঠসহ পিকআকটি জব্দ করা হয়। এসময় অবৈধ কাঠ পাচারের অপরাধে কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর নিবাসী আব্দুল গনি মিয়ার পুত্র মোঃ চেরাগ আলী (২৫) এবং একই উপজেলার বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর পুত্র কবির মিয়া (৬২) কে আটক করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT