1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আনসার ও ভিডিপি অফিসের দূর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

আনসার ও ভিডিপি অফিসের দূর্নীতি তদন্তে ৩ সদস্যের কমিটি

আশরাফ আলী॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০৭১ পড়া হয়েছে

“মৌলভীবাজারে আনসার সদস্যদের কাছ থেকে ২৪ লাখ টাকা উৎকোচ আদায়” শিরোনামে ৬ অক্টোবর গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনা তদন্তে একটি ৩ সদস্যের কমিটি গঠন করেছে আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জ।

৬ অক্টোবর আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদীর স্বাক্ষরিত অফিস আদেশে এই কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল আনসার ও ভিডিপি কালাপুর ব্যাটালিয়নের সিও-২ মেহেদী হাসানকে প্রধান করে গঠিত কমিটির অন্য ২ সদস্য হলেন, সিলেট রেঞ্জের সহকারি পরিচালক মশিউর রহমান মানিক ও হবিগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আতাউর রহমান।

এদিকে সংবাদ প্রকাশের পর জেলা কার্যালয়ে আনসার সদস্যদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখা হয় এবং তাদেরকে শাসিয়ে দেয়া হয় ঘুষ দেয়ার বিষয়টি কারো কাছে স্বীকার না করার জন্য। আবার কারো কারো প্রশিক্ষণের সনদপত্রও রাখা হয়।

তদন্ত কমিটির প্রধান আনসার ভিডিপি কালাপুর ব্যাটালিয়নের সিও-২ মেহেদী হাসানকে কমিটির কাজ কতটুকু এগিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি অফিসে আসেন। আগে আপনার ইন্টারভিউ নিয়ে নেই। এতো কিছু বলা যাবে না। পরে প্রতিবেদক তার বক্তব্যের বিষয়ে অফিসে আসেন একথা লিখে দেই বললে তিনি বলেন, অফিসে আসেন। চায়ের দাওয়াত। অফিসে আসলে ভালো হতো এবং পরে বলেন, কমিটির কাজ চলমান আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT