1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আনুজানি উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য নির্বাচনে মালাদার প্যানেল বিজয়ী - মুক্তকথা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ

আনুজানি উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য নির্বাচনে মালাদার প্যানেল বিজয়ী

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৭৮ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ।। ছাতকে ভাতগাঁও ইউনিয়নের আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ১৩ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩শ’ ৪৯জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সার্বিক তত্বাবধানে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সহযোগিতায় অনুষ্ঠিত নির্বাচনে মুজিবুর রহমান মালদার ও চন্দন মিয়ার প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে অবশেষে মুজবুর রহমান মালদারের পূর্ণ প্যানেল বিজয়ি হয়। ফলাফল ঘোষণার সময় এলাকার সর্বস্তরের লেকজন উপস্থিত ছিলেন। এসময় কে- বিজয়ের মাল্য পরছেন এ নিয়েই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
ফলাফল ঘোষণার পর এলাকা যেন আনন্দ-উৎসবে মেতে উঠে। বিজয়ীরা পরাজিত প্যানেলের প্রতি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার দাবি জানালে পরাজিত প্যানেল তাদের প্রস্তাবে অকুন্ঠ সমর্থন জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়নের সাথে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ংনে তারা নিরন্তর বিজয়ি প্যানেলের সহযোগিতা দিয়ে যাবেন। নির্বাচনে মুজিবুর রহমান মালদার প্যানেলের বিজয়ি সদস্যরা হলেন, হাজি আব্দুল হেকিম, নূরুল গণি, রিজ্জাদ মিয়া, আব্দুল হামিদ ও জাহানারা বগম ও পরাজিত চন্দন মিয়া প্যানেলের সদস্যরা হলেন, ডাক্তার আসলাম আহমদ, সাবেক ইউপি সদস্য সিকন্দর আলী, হারিছ আলী, ইসলাম উদ্দিন ও সবজি বিবি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT