1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'আমার ব্র্যাক-জীবন' - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

‘আমার ব্র্যাক-জীবন’

বিশেষ বার্তাপরিবেশক॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৯২৬ পড়া হয়েছে

মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক-জীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, শিক্ষাবিদ ও উন্নয়নকর্মী ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর গ্রন্থ ‘আমার ব্র্যাক-জীবন’ নিয়ে গত ১৪ জুন আপাসেন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ইউকে ট্যুর অ্যান্ড রোড শো’ শীর্ষক এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইটির লেখক অধ্যাপক আহমদ মোশতাক রাজা চৌধুরী। বক্তৃতাপর্বে লেখক তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের টুকরো স্মৃতি ও সংগ্রামের কথাগুলো আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন।

 

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠিকে নিয়ে ব্র্যাকের নিরবিচ্ছিন্ন পথচলা, জনস্বার্থে ডায়রিয়ার তত্ত্ব সারা দেশে ছড়িয়ে দেওয়া, রকেফেলারের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে জনস্বাস্থ্য ও ইনফরমেটিকস বিভাগ স্থাপন, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ানো, ল্যানসেটে বাংলাদেশ সিরিজ প্রকাশ— এই সবকিছুই মোশতাক রাজা চৌধুরীকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও লেখকের সম্মানে এক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীবৃন্দ।

গ্রন্থপ্রকাশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যারিটি সংস্থা আপাসেন-এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক হামিদ মোহাম্মদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক ড. শাহাদুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাকিব, সাবেক বিসিএ সভাপতি কামাল ইয়াকুব, লন্ডন-বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমেদ উল্লাহ, ক্রয়ডনের সাবেক সিভিক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বাসন নজরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT