1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইউনানি ওষুধের একটি ডিপো'তে সিলগালা - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ইউনানি ওষুধের একটি ডিপো’তে সিলগালা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ১১৫৮ পড়া হয়েছে

কমলগঞ্জ, মৌলভীবাজার।। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অনুমোদন ছাড়া স্বাস্থ্যকর্মীদের অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া, বাজারজাত ও মজুত করায় মৌলভীবাজারের কমলগঞ্জে ভানুগাছ-শমশেরনগর রোডে অবস্থিত সৃজন ন্যাচারাল হেলথ কেয়ার এর পরিবেশক আশরাফুল ল্যাবরেটরীজ নামের একটি ইউনানি ঔষুধের ডিপো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।​

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া “আশরাফুল ল্যাবরেটরীজ” নামের একটি ইউনানী প্রতিষ্ঠান এর ডিলার অনুমোদন ছাড়া ১০০ টাকা নিয়ে এরিয়া ম্যানেজার, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মী পদে আকর্ষনীয় বেতনের অফার দিয়ে প্রায় অর্ধশতাধিক লোকের লিখিত পরীক্ষা গ্রহণ করে। কয়েকজনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে জনপ্রতি ৫০০ টাকা করে গ্রহণ করে। সরকারি নিয়ম ভঙ্গ করে অনুমোদন ছাড়া লোক নিয়োগ করা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় আশরাফুল ল্যাবরেটরীজ এর পরিবেশক সজল দেবনাথ চাকুরী প্রার্থীদের নিকট থেকে অবৈধভাবে গ্রহণ করা অর্থ ফেরত প্রদান করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT