1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা নির্বাচন ॥ শ্রীমঙ্গল - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

উপজেলা নির্বাচন ॥ শ্রীমঙ্গল

শিল্পাঞ্চলীয় প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২২৫৩ পড়া হয়েছে


শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়নবৈধ

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন পুরুষ ও ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

রবিবার(৫ মে) মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন।

প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, মার্কা চেয়েছেন কাপ-পিরিচ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আছকির মিয়া, মার্কা চেয়েছেন মোটর সাইকেল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক প্রেম সাগর হাজরা, মার্কা চেয়েছেন আনারস। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আফজাল হক, মার্কা চেয়েছেন ঘোড়া।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান প্রয়াত রনধীর কুমার দেবের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়াম্যান মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ মে প্রতিক বরাদ্ধের এবং আগামী ২৯ মে সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT