1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন প্রেমানন্দ দেব - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

একজন প্রেমানন্দ দেব

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৭৪০ পড়া হয়েছে

 

 

একজন প্রেমানন্দ দেব। বয়স ৬৫ ছাড়িয়ে গেছে। পেশায় কর্মকার। দাও কাঁচি নিয়েই তার ব্যবসা। মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতালের পাশেই ভাড়া ঘরে তার দাও-খুন্তি-কুড়াল আর কাঁচি তৈরীর কারখানা। ৩৫বছর ধরে এ কাজ করছেন। এ কথা বলার কোন প্রয়োজন হয় না যে দাও-কাঁচি-কুড়াল এগুলো তৈরীতে তিনি একজন দক্ষ কারিগর। একনজর দেখেই চিনতে পারেন লোহা না ইস্পাত!


যদিও পৈত্রিক পেশা ছিল সোনার। সবই সময়! সময় অনেক কিছুই বদলে দিতে পারে। কালের অমোঘ চক্র তাই প্রেমানন্দের জীবন চাকাও ঘুরিয়ে দিয়েছে। সংসারে টানা-পোড়েন থাকায় লেখা-পড়ায় অগ্রসর হতে পারেননি প্রেমানন্দ। ফলে জীবন জীবিকার তাগিদে অবশেষে তাকে বেঁচে নিতে হয় কর্মকারের জীবন। প্রথম প্রথম খুবই কষ্টের কাজ মনে হতো। কিন্তু ধীরে ধীরে সবকিছু কেমন অভ্যেসে পরিণত হয়ে যায়। এখন দা-কুড়াল-কাঁচি বানানো তার কাছে অনেকটা নস্যি। কোন সহযোগী ছাড়াই একা একা নিজে ঘন্টায় ৩খানা দাও বানাতে পারেন প্রেমানন্দ।
বর্তমানে দৈনিক তার রোজগার ৫০০টাকা। স্ত্রী ও ৩ ছেলে নিয়ে  সংসার কোন মতে চলে যায়। প্রেমানন্দের গ্রামের বাড়ী মৌলভীবাজার উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT