1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি সীমান্ত শহরে ৮ রোহিঙ্গাসহ আটক ৯ - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

একটি সীমান্ত শহরে ৮ রোহিঙ্গাসহ আটক ৯

মৌলভীবাজার ও জুড়ী প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩৫ পড়া হয়েছে

দেশের অন্যতম সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকা থেকে ৮ রোহিঙ্গাসহ আরও ১ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কায়ুমের তৎপরতা ও স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বুধবার(১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় ৮রোহিঙ্গা ও ১ বাংলাদেশীসহ মোট ৯ জনকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখেন। তাৎক্ষনিক স্থানীয় এলাকাবাসী ও চেয়ারম্যান মিলে রোহিঙ্গাদের আটক করিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে ইউপি চেয়ারম্যান বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের জিম্মায় নিয়ে যায়।

আটককৃতরা হলো, মো.ইসমাঈল(১৬) পিতা আবুল কাসেম, গ্রাম তাইংখালী উপজেলা উখিয়া; সায়েদ(১৮), মো.রফিক- কুতুপাল ক্যাম্প ৫, নূর কামাল(১৮) পিতা মৃত নূর হোসেন- কুতুপাল ক্যাম্প ৭; তহসিন মোহাম্মদ(১৩), পিতা মোক্তার আলী, গ্রাম নাইক্ষংছড়ি উপজেলা বান্দরবন; সিনুয়ারা(৩০) স্বামী মোক্তার আলী, গ্রাম নাইক্ষংছড়ি উপজেলা বান্দরবন; আমিরা(৪) পিতা মোক্তার আলী, নাইক্ষংছড়ি বান্দরবন; তাহেরা বিবি(২০) পিতা হাবিবুল্লাহ বালুখালী- ক্যাম্প ৮ উখিয়া; শহিদা বিবি(১৯) স্বামী রহমতুল্লাহ, আলীখালী ক্যাম্প ডি ২১ টেকনাফ; রায়হান (৪২) ও আব্দুল খালেক গ্রাম নরসিংপুর, নোয়াখালী।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, বুধবার ভোরে এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার সময়ে স্থানীয়দের সহযোগিতায় ৯জনকে আটক করা হয়। তন্মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশী সনাক্ত করা হয়েছে।

জুড়ী থানার এসআই আব্দুল মান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের মধ্যে ৮জন রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে আটক করা হয়েছে।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকৃতরা ভারত থেকে পুশ-ইং হলে বিজিবি হস্তান্তর করবে আর বাংলাদেশ থেকে আসলে আমাদের জিম্মায় থেকে পরবর্তী প্রক্রিয়া চলবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT