1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এক তরুণকে কুপিয়ে হত্যা। একজন গ্রেপ্তার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

এক তরুণকে কুপিয়ে হত্যা। একজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৭৬ পড়া হয়েছে

মৌলভীবাজারে রেজাউল করিম নাঈম(২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী সোহান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নাঈম পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।

মঙ্গলবার(৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, ৭ নভেম্বর বিকালে ফেসবুকে একটি ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়া সহ কয়েকজন মিলে নাঈমকে ধরে রনিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তারা নাঈমকে আহত করে।

খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে রনিদের ঘর থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

মৌলভীবাজার মডেল থানাপুলিশ নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT