1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এক সাথে জন্ড্রিসে আক্রান্ত ৪২জন ছাত্রী - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

এক সাথে জন্ড্রিসে আক্রান্ত ৪২জন ছাত্রী

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬
  • ২১৯৮ পড়া হয়েছে

মৌলভীবাজার আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষিকা সহ ৩ ডজন শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার দফতর থেকে: বৃহস্পতিবার, ২৭শে অক্টোবর ২০১৬।।

মৌলভীবাজারের শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অর্পনা সিংহসহ ওই বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী এক সাথে জন্ড্রিসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ১৫ জন। এ নিয়ে বেশ আতঙ্ক বিরাজ করছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে।

স্কুল সূত্রে জানাযায়, কয়েকদিন ধরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা হঠাৎ বেড়া যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখেন যে, প্রায় শতাধিক শিক্ষার্থী ধারাবাহিক অনুপস্থিত রয়েছে। অভিভাবকদের সাথে যোগাযোগ করে জানা যায় এসব শিক্ষার্থী অসুস্থ্য। এর মধ্যে ৪২ জন বেশি আক্রান্ত। স্থানীয় ডায়গনিষ্টক সেন্টারে পরীক্ষা করে দেখা যায় ১৫ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি  নিশ্চিত হতে বিদ্যালয়ের নলকূপের পানি পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। একই সাথে এত শিক্ষার্থী অসুস্থ্য হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্ধ্বতন কর্তৃপক্ষকে  বিষয়টি অবহিত করেছেন। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ জনস্বাস্থ্য প্রকৌশলীর একাধিক কর্মকতা এসে পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যালয়ের বাথরুম, নলকূপের পানি অথবা বাহিরের খোলা খাবার থেকে এ সমস্যা হতে পারে।

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা শাহনাজ বিষয়টি নিয়ে বলেন যে শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার বিষয়টি জানার পর সাথে সাথে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন। অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদেরকে স্কুলের পানি এবং বাহিরের খাবার বন্ধ রাখতে বলেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামও বলেন যে এ বিষয়ে সিভিল সার্জন এবং প্রধান শিক্ষিকার সাথে সব সময় যোগাযোগ রাখছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT