1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঐতিহাসিকভাবে আমরা ভারতেরই অংশ -শাজাহান খান - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

ঐতিহাসিকভাবে আমরা ভারতেরই অংশ -শাজাহান খান

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ১১৬৭ পড়া হয়েছে

191529shajahan_kalerkantho_picমুক্তকথা: মঙ্গলবার ১১ই অক্টোবর ২০১৬।।বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতীয় সেনারা রক্ত দিয়েছে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক রক্তের বাধনে বাধা। ভারত বাংলাদেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। আমরা ঐতিহাসিকভাবে ভারতের অংশ। আজ আমরা স্বাধীন এজন্য রয়েছে ভারতের অবদান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসোসিয়েশন ফর ল রিসার্স এন্ড হিউমেন রাইটস (এলার্ট) কর্তৃক আয়োজিত “নদী ও আমাদের অর্থনীতি” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুলের বক্তব্যের সমালোচনা করে শাজাহান খান বলেন, দেশের ৯০ভাগ মানুষই শেখ হাসিনাকে অপছন্দ নয় পছন্দ করেন। তিনি বলেন, বিএনপি থেকে বিদেশীরা এখন মুখ ফিরিয়ে নিয়েছে।  নদী দূষণ প্রসঙ্গে তিনি বলেন,  নদীতে যে দূষণ হয়েছে আগামী ২০২১ সালের মধ্যে নদী দূষণ স্বাভাবিক সুস্থ্য অবস্থায় আনতে পারবো বলে আমি আশাবাদি। তিনি বলেন, নদী বাঁচাতে যত কঠিন হওয়া দরকার তা হবো। যেসব জায়গায় নদী দখল করে রাখা হয়েছে সেগুলোকে উদ্ধার করতে হবে।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সংগঠনের মহাসচিব নাসির উদ্দীন সম্রাট প্রমুখ। (অনলাইন আরটিএন এ খবর দিয়েছে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT