1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে অস্ত্রসহ দুজনকে আটক করেছে রেব - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

কমলগঞ্জে অস্ত্রসহ দুজনকে আটক করেছে রেব

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১৪৬১ পড়া হয়েছে

thumbnail_20161110_144609
মৌলভীবাজার দফতর: বৃহস্পতিবার, ১৫ই কার্তিক ১৪২৩: ১০ই নভেম্বর ২০১৬।। মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে রেব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ অভিযান পরিচালনা করেন। এসময় কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারস্থ ‘ভাই ভাই ভেরাইটিজ স্টোর এন্ড কম্পিউটারস’ দোকানের সামনে থেকে একটি চায়না তৈরী রিভলবার, ছয় রাউন্ড গুলি, ও একটি শর্টগান, ২ রাউন্ড গুলি এবং একটি সিএনজি মৌলভীবাজার-থ-১২-২১৫২ সহ দুইজন কে আটক করে। আটককৃতরা হলো-রাজনগর উপজেলার তারাপাশা গ্রামের শওকত মিয়ার পুত্র মোঃ জুনেদ মিয়া (২৮) ও একই উপজেলার মশাজান গ্রামের আব্দুল মছব্বির এর পুত্র সোয়েব আহমেদ রাজু (২২) । ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় অবৈধ অস্ত্র কেনা বেচার সাথে জড়িত আছে বলে স্বীকার করে।

মোঃ জুনায়েদ মিয়া জুনেদ(২৮) এর বিরুদ্ধে রাজনগর থানার মামলা নং-০২ তাং ০৩-০৮-২০১৬ ইং ধারা-৪৪৭/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২) (জিআর-১২৩/১৬) এবং জিআর-৫২/০৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত কমলগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে বলে রেব সাংবাদিকদের বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT