1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাউয়াদীঘি হাওরাঞ্চলে অভিযান - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা।

কাউয়াদীঘি হাওরাঞ্চলে অভিযান

হাওরাঞ্চলীয় প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১২৪০ পড়া হয়েছে

পাখি শিকারের ১৬টি জাল জব্দ

মৌলভীবাজারে কাউয়াদীঘি হাওরাঞ্চল থেকে পাখি শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ১৬টি জাল জব্দ করা হয়েছে।

গতকাল(বুধবার) বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দিনব্যাপী অভিযান চালিয়ে হাওরের মৌলভীবাজার সদর উপজেলা অংশের বিভিন্ন স্থান থেকে এসব জাল জব্দ করে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, একশ্রেণির লোক পরিযায়ী পাখি শিকারের উদ্দেশ্যে কাওয়াদীঘি হাওর ও হাওর সংলগ্ন বিভিন্ন স্থানে জাল পেতে রাখে। রাতে পরিযায়ী পাখি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সময় এসব জালে আটকে মারা পড়ে। এসব জাল জব্দ করার লক্ষ্যে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গতকাল বুধবার সকাল ১০টা থেকে রেব’এর সহযোগিতায় কাউয়াদীঘি হাওরে অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় হাওরের কাগজি বাড়ি, বইচা বিল, বড়কাপন এলাকার মান্দারবনসহ বিভিন্ন স্থান থেকে পাখি শিকারের ১৬টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের পরিমাণ ৭ হাজার ২০০ বর্গমিটার। অভিযানে অংশ নেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার, বর্ষিজুড়া বিটের কর্মকর্তা আবু নইম মো. নুরুন্নবী, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট শুক দেব, তাজুল ইসলাম, শাহ আলম প্রমুখ। মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার বলেন, জাল জব্দ করার সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পাখি সংরক্ষণে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT