1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুলাউড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

কুলাউড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ৭২৬ পড়া হয়েছে

মৌলভীবাজার দফতর থেকে: শুক্রবার, ১৪ই অক্টোবর ২০১৬।। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন থেকে আনোয়ারা বেগম (১৭) নামক এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লংলা আধুনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মধা ইউনিয়নের টাট্টিউলী গ্রামের তাহির আলীর মেয়ে আনোয়ারা বেগম ১২ অক্টোবর বুধবার বিকেল ৩টার দিকে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার সময় বাড়িতে কোন লোকজন ছিলেন না। পরে স্বজনরা ঘরে কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
এব্যপারে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক বিনয় ভূষন রায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT