1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খুন করার জন্য একাউন্ট হ্যাক করা হতো! - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

খুন করার জন্য একাউন্ট হ্যাক করা হতো!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৮৪৩ পড়া হয়েছে

লন্ডন: অভিজিৎ রায়, রাজীব হায়দারদের মতো নামী ব্লগারদের হত্যাকাণ্ডের তদন্তে বড় মোড়। খবর দিয়েছে আজকাল। ঢাকা পুলিস জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিসের অনুমান, আশফাক উর রহমান ওরফে অয়ন আরিফ নামে এই যুবক ব্লগারদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করত। এই যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার–আল–ইসলামের সঙ্গে যুক্ত। আরিফ পলাতক জঙ্গি নেতা মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিস জানিয়েছে। ঢাকার উত্তরা ও পল্লবীর কালাপানি এলাকায় ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে সে অংশ নেয়। পরবর্তীকালে সে আনসার–আল–ইসলাম (আনসারুল্লা বাংলা টিম) এর সামরিক বিভাগের তথ্যপ্রযুক্তি শাখার প্রধান হিসাবে নিযুক্ত হয়। সেখান থেকেই শুরু হয় হ্যাকিংয়ের কাজ। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েব পেজে ধর্মীয় উগ্রবাদ বক্তব্য সংবলিত নানারকম লেখা অনুবাদ করে সে নিয়মিত ভাবে আপলোড করত। জেরায় আরিফ জানিয়েছে, ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াকালীন আনসার–আল–ইসলামে যোগ দেয় সে। ২০১৫ সালে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশের সরকার।

‌‌‌

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT