1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গুণীজন সম্মাননা পেলেন ১৪জনসহ একটি সংগঠন - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

গুণীজন সম্মাননা পেলেন ১৪জনসহ একটি সংগঠন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১৯৫ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ‘গুণীজন সম্মাননা’ প্রদান করলো। গুণীজন সম্মাননা-২০১৯, ২০২০, ২০২১ এই তিন বর্ষের ১৪ ব্যক্তি ও একটি সংগঠনকে একসাথে সম্মাননা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৯ এ সম্মাননা পেয়েছেন, সৃজনশীল সংস্কৃতি গবেষক হিসেবে সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় আব্দুল মতিন, কন্ঠসংগীতে তৃপ্তি চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার ও আঞ্চলিক সৃজনশীল সংগঠক কমলকলি চৌধুরী।

সম্মাননা-২০২০ এ লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্ৰমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী।

সম্মাননা-২০২১ এ লোকসংস্কৃতিতে মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় সম্মাননা তপন চৌধুরী, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা ও ফটোগ্রাফিতে রণজিৎ দত্ত জনি।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু।

এছারাও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT