1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিজে ধান কেটে ধানকাটার উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী - মুক্তকথা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

নিজে ধান কেটে ধানকাটার উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৬৩৫ পড়া হয়েছে

সিন্ডিকেট করে যাতে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয়ে

সরকার সজাগ দৃষ্টি রাখছে।


 

সুনামগঞ্জের দেখার হাওড়ে বোরো ধান কেটে এ মৌসুমের ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। তিনি বলেন, সরকারিভাবে ধানের দাম নির্ধারণে মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে, সেখানে ধানের দাম নির্ধারণ করা হবে। এতে কৃষকের স্বার্থ রক্ষা করা হবে। কেউ যেন সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দিয়ে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে দেখার হাওড়ে এই ধান কাটার উদ্বোধন করেন তিনি।

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, “কৃষিকে সহজ করতে সরকার যান্ত্রিকরণ বাড়াচ্ছে। দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারে সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে।“

এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, পর্যাপ্ত পরিমাণে ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। মেশিনের কোনো সংকট হবে না। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে।

চলতি বছর খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ২২ লাখ মেট্রিক টন ধরা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই সরকার করবে।’

পরে মন্ত্রী কৃষকদের কাছে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন। চাবি হস্তান্তরের পর যোগ দেন আলোচনা সভায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT