1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য আটক হলো রাবের হাতে - মুক্তকথা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য আটক হলো রাবের হাতে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৮১১ পড়া হয়েছে

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ এর অভিযোগে উজ্জল বণিক(৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গলস্থ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)-৯।

মঙ্গলবার(১২ অক্টোবর) সন্ধায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেব আখড়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত উজ্জল শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের নরেশ চন্দ্র বণিকের ছেলে।

র‍্যাব জানায়, উজ্জল বণিক ও তার সহযোগী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নন্দীরগ্রামের উম্মর আলী তছিরসহ(৩৯) আরও কয়েকজন মিলে একটি চক্র গড়ে তুলে দীর্ঘদিন থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানের লোকজনকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

র‍্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন জগন্নাথ দেব আখড়া মার্কেট এলাকা থেকে এ চক্রের অন্যতম সদস্য উজ্জল বণিককে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে উজ্জল বণিক স্বীকার করে, তার সহযোগী তছির আলীসহ আরও কয়েকজন মিলে দীর্ঘদিন থেকে লোকজনকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা।

র‍্যাব জানায়, গ্রেফতারকালে উজ্জল বণিকের কাছ থেকে চেক বইয়ের ১টি পাতা, ভুয়া কিছু কাগজপত্র ও নগদ ৭১ হাজার ৯৪০ টাকা জব্দ করে র‍্যাব।

পরে উজ্জল বণিক ও এ চক্রের পলাতক সকল সদস্যের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের এবং গ্রেফতারকৃত উজ্জলকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT