1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চোরাই কারসহ ৩ চোর ডিবি’র হাতে আটক - মুক্তকথা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

চোরাই কারসহ ৩ চোর ডিবি’র হাতে আটক

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩৮ পড়া হয়েছে

 


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক বুধবার মাদক দ্রব্য,অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধারে বিশেষ অভিযান চলানো হয়। তাৎক্ষনিক মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার চেয়ারম্যান মার্কেটের মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’র সম্মুখে একটি চোরাই কার রয়েছে এমন খবর পায় তারা। এই চোরাই কার মেরামত করে তা বিক্রয়ের জন্য এখানে তাদের অবস্থান রয়েছে এমনটা জানা যায়। তাৎক্ষনিক ডিবি কর্মকর্তার ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপস্থিতি টের পেয়ে ৩ লোক দৌড়ে পালিয়ে যাবার চেষ্ঠা করলে তাৎক্ষনিক কালো রংয়ের কারসহ (ঢাকা মেট্রো-খ-১৪-০৪৩৬) ওই ৩ ব্যক্তিকে আটক করে ডিবি।


আটকৃতরা হলো শ্রীমঙ্গল উপজেলার মৃত আমির মিয়া’র পুত্র মোঃ আল-আমিন মিয়া(২৭), একই উপজেলার মোঃ জরিপ মিয়া’র পুত্র মঈনুল ইসলাম সোহেল(২২), সিলেটের দক্ষিণ সুরমা (এসএমপি) এলাকার মৃত রাজন মিয়া’র পুত্র মোঃ জুনেদ মিয়া(২৭)। উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের সদর মডেল থানায় নিয়ে ডিবি’র এসআই(নিঃ)আজিজুর রহমান নাইম বাদী হয়ে এজাহার (জিডি নং- ১৩৯/২১) দায়ের করেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুই মাস পূর্বে অজ্ঞাতস্থান থেকে কারটি চুরি করে নিয়ে আসে তারা। বুধবার যন্ত্রাংশ মেরামত করার পর তা বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT