1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাত্রফ্রন্টের বিজয়দিবস পালন - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

ছাত্রফ্রন্টের বিজয়দিবস পালন

রাজিব সূত্রধর॥
  • প্রকাশকাল : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯৮ পড়া হয়েছে

বিজয় দিবস উপলক্ষে ছাত্র ফ্রন্টের
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

আজ ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ২:৩০টায় “জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”এর উদ্যোগে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে “আলোচনা সভা ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে ও জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক কমরেড মঈনুর রহমান মগনু উকীল।

 

 

বক্তব্য রাখেন লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম. খছরু চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজির সুএধর।

উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা সংগঠক হৃদয় অধিকারী, বাসদ জেলা শাখার সদস্য রেহনুমা রুবাইয়াত প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনের মাধ্যমে বিকাল ৫টা অনুষ্ঠান সমাপ্ত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT