1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪৪৭ পড়া হয়েছে

“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে পদযাত্রা, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার(২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবির।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মোহাম্মদ সুলেমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব, পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজশিপের বিচারকগণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা।
আলোচনা সভায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT