1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জালিয়াতিতে সহায়তা করার দায়ে বাংলাদেশী ব্যারিষ্টারের পেশা নিষিদ্ধ - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

জালিয়াতিতে সহায়তা করার দায়ে বাংলাদেশী ব্যারিষ্টারের পেশা নিষিদ্ধ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১০৯৩ পড়া হয়েছে

ভিসা জালিয়াতিতে সহায়তা ও কাগজপত্র তৈরির অভিযোগে মুহাম্মদ তমিজ উদ্দিন নামের এক ব্রিটিশ বাংলাদেশী ব্যারিষ্টারের বার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। তমিজ উদ্দিন ২০০৫ সালে ব্যারিষ্টার হিসাবে বার লাইসেন্স পেয়েছিলেন। ২০১৮ সালে ভিসা প্রতারনায় ভূয়া কাগজ পত্র তৈরি করার অভিযোগে সাউথ ওয়ার্ক ক্রাউন কোর্টে দোষী স্বাব্যস্ত হন তিনি এবং ৩০ মাসের জেলদন্ডও হয়।

আইন পেশা নজরদারি প্রতিষ্ঠান ‘বার স্ট্যান্ডার্ড অথরিটি’ বলেছে, তমিজ উদ্দিন ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত হোম অফিসে বিভিন্ন মানুষদের ভিসা সংক্রান্ত কাজের জন্য ভূয়া তথ্যাদি ও কাগজপত্র প্রদান করেছেন। কোর্টের রায়ে বলা হয়েছে, তমিজ উদ্দিন আইনের কাজে অসততা করেছেন। ন্যায় বিচার, প্রশাসনে পক্ষপাতমূলক ও আইনী পেশায় সাধারন মানুষের আস্থা হ্রাস করেছে তার অসৎ কাজ দিয়ে।

বার স্টান্ডার্ড বোর্ডের এক কর্মকর্তা বলেন,  আইনকে ব্যবহার করে জালিয়াতি একটি জঘন্য অপরাধ। আর এই অপরাধের সাথে যুক্ত থাকার কারনে মুহাম্মদ তমিজ উদ্দিনের লাইসেন্স বাতিল করা হয়েছে।তবে তিনি চাইলে বিষয়টি নিয়ে আপিল করতে পারবেন বলেছে বার স্টান্ডার্ড বোর্ড।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT