1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত’রে অভিযান   তিন প্রতিষ্ঠানকে জরিমানা - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

জুড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত’রে অভিযান   তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৮৮২ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। বুধবার অত্র কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ আল-আমিন এর নেতৃত্বে জেলার জুড়ী উপজেলায় অভিযান পরিচালিত হয়।

এসময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ফার্মেসীতে জমিয়ে রাখা ওষুধ, নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা ধরনের অপরাধ কর্ম পরিলক্ষিত হয়। এছাড়াও ৫০ কেজি ওজনের চালের বস্তায় প্রকৃত ওজন অপেক্ষা কম চাল বিক্রি করাসহ বিভিন্নঅপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলার জালালাবাদ ফার্মেসীকে ৭ হাজার, সাথী মসলা স্টোরকে ৩ হাজার ৫শ ও আনুয়ার আলী এন্ড সন্সকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর  মোঃ আফসার আলী এবং জুড়ী থানার পুলিশ ফোর্স।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT