1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা চেয়ারম্যান আজিজুর রহমানের নাগরীক সংবর্ধনা - মুক্তকথা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

জেলা চেয়ারম্যান আজিজুর রহমানের নাগরীক সংবর্ধনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৭৬ পড়া হয়েছে

লণ্ডন।। বিলেতে বসবাসরত মৌলভীবাজারের মানুষজনদের উদ্যোগে জেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে এক মনোজ্ঞ সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কেমডেন শহরের বাঙ্গালীদের সেবা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান “সুরমা সেন্টার”এ এক মনোজ্ঞ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬ঘটিকার সময় ১রবার্ট স্ট্রীট, এনডব্লিউ১ ৩জেইউ-তে অবস্থিত উক্ত মিলনকেন্দ্রে সকল মৌলভীবাজারবাসীদের উপস্থিত থাকার সবিনয় অনুরোধ করা হয়েছে।

মৌলভীবাজারের প্রবীণতম রাজনৈতিক নেতা জনাব আজিজুর রহমান মুক্তিযুদ্ধ সময়কালীন আওয়ামীলীগের এমপি থেকে কারাবরণ করেছিলেন। পরবর্তীতে ভারতে গমন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে কাজ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে আরো দু’বার এমপি নির্বাচিত হন। তিনি একসময় মহান জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন। এর পরেই তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দলীয়ভাবে নির্বাচিত হয়েছিলেন। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী আজিজুর রহমান বর্তমানে মৌলভীবাজারের নির্বাচিত জেলা চেয়ারম্যানের দায়ীত্ব পালন করছেন। তিনি পারিবারিক এক সফরে লণ্ডন এসেছেন। আগামী ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি লণ্ডনে অবস্থান করবেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT