1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা দাবা প্রতিযোগীতা শুরু হয়েছে মৌলভীবাজারে - মুক্তকথা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

জেলা দাবা প্রতিযোগীতা শুরু হয়েছে মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৭৮৪ পড়া হয়েছে

 

মহান স্বাধনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে জেলা দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা দাবা সমিতির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। জেলা দাবা সমিতির সভাপতি মোস্তাক আহমদ মম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

অতিথি ছিলেন শিক্ষাবিদ ও মৌলভীবাজর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দাবা সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমদ। সুইচলীগ পদ্ধতিতে এ প্রতিযোগীতায় জেলার ৪০ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT