1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা নেতৃবৃন্দেকে ঐক্যের চেষ্ঠা - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

জেলা নেতৃবৃন্দেকে ঐক্যের চেষ্ঠা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ১০০২ পড়া হয়েছে

43121_355মৌলভীবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিএনপি’র দু’গ্রুপের বৈঠক

মৌলভীবাজার অফিস: রোববার, ১৮ই অগ্রহায়ণ ১৪২৩।। মৌলভীবাজার বিএনপি’র দু’পক্ষের সঙ্গে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।

মৌলভীবাজার এসে কেন্দ্রিয় এই নেতারা প্রথমে জেলা বিএনপির কর্মীসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি নাসের রহমানের বাহারমর্দনের বাড়িতে। কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের সামনে একটি বড় দুর্দিন রয়েছে। বিএনপির মূল নেতৃবৃন্দকে সাজা দিয়ে কারাগারে রেখে দলের কিছু লোককে লোভ দেখিয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তারা মরহুম জিয়াউর রহমানের মাজার সরানোরও অপচেষ্টা চালাচ্ছে। জেলা সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিতের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।এই সভা শেষে কেন্দ্রীয় নেতারা বিএনপির আরেক গ্রুপ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর শাহ মোস্তফা সড়কস্থ বাসায় বৈঠক করেন।

173

বেগম খালেদা রব্বানী

বেগম খালেদা রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট জুনেদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মোশারফ হোসেন বাদশা, ছাত্রদল নেতা জাকির হোসেন উজ্বল, স্বেচ্ছাসেবক দল আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।

মৌলভীবাজার জেলা বিএনপি ২০০৯ সাল থেকে দু’ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান। আরেক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বেগম খালেদা রব্বানী। কেন্দ্র থেকে দু’পক্ষের বিরোধ মেটাতে অতীতে কেন্দ্রীয় নেতারা কয়েকবার জেলা সফর করে গেলেও কোন লাভ হয়নি। জেলা বিএনপি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নেতাদের গতকালের এই সাংগঠনিক সফর মূলত ছিল মৌলভীবাজার জেলা বিএনপির প্রকৃত অবস্থা জানা এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য কেন্দ্রের জন্য তথ্য সংগ্রহ করা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT