1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা পর্যায়ের ১৬ বছর বয়সী বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

জেলা পর্যায়ের ১৬ বছর বয়সী বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ সংবাদপরিবেশক
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৮১৪ পড়া হয়েছে

দেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সদর উপজেলা অনুর্ধ্ব-১৬ বছরের বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(৮মে) সোমবার মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাঁতার প্রশিক্ষনে মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ৪০জন বালক ও বালিকা অংশগ্রহন করে। এ প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে দায়ীত্বপালন করেন আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম মিলন। সাঁতার প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক পোশাক ও সাঁতার প্রশিক্ষনের সামগ্রী প্রদান করা হয়।

আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলুদ আহমদ এর সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আকবর আলী। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী এখলাছুর রহমান এবং স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT