1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জোরপূর্বক সড়কের গাছ কাটার অভিযোগ; বন্যেরা বনে সুন্দর! - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

জোরপূর্বক সড়কের গাছ কাটার অভিযোগ; বন্যেরা বনে সুন্দর!

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি ও তনিমা রশীদ॥
  • প্রকাশকাল : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৮৩০ পড়া হয়েছে

 

 

 

কমলগঞ্জে জোরপূর্বক সড়কের গাছ কাটার অভিযোগ; ১৩ খন্ড গাছ জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশে থাকা ৩টি গাছ জোরপূর্বক কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে কাটা গাছের ১৩টি খন্ড বন বিভাগ উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছে। গত বৃহস্পতিবার(৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, নয়াবাজার-চৈত্রঘাট ও এয়ারপোর্ট-তারাপাশা সড়কের পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের পূর্ব পাশে এলজিডি’র রোপনকৃত ৩টি গাছ তরিক মিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতা কেটে ফেলেন। পরে বিষয়টি জানাজানি হলে বন বিভাগের লোকজন এসে ১৩ খন্ড গাছ জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখে যান।

এ ব্যাপারে গাছ কাটার কথা স্বীকার করে তরিক মিয়া বলেন, এভাবে গাছ কাটা আমার ভূল হয়েছে। গাছ যদি এলজিডি বা বনবিভাগের হয় তাহলে তারা নিয়ে যাবে। আর আমার হলে আমি পাবো। এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, বনবিভাগ গাছগুলো জব্দ করে আপাতত: আমার জিম্মায় রেখে গেছে। বন বিভাগ বা এলজিডির গাছ হলে প্রশাসনের লোক এসে তাদের গাছ নিয়ে যাবে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমরা ১৩ খন্ড গাছ জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি। গাছগুলো এলজিডির থাকায় তাঁরা এসে নিয়ে যাবে। আমরা তাদেরকে বলে দিয়েছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গাছ কাটার বিষয়টি শুনেছি। এলজিডি’র উপজেলা প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT