1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রাকের চাকায় পিষ্ট শিক্ষার্থী - এমন মৃত্যু মেনে নেয়া যায়না - মুক্তকথা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী।

ট্রাকের চাকায় পিষ্ট শিক্ষার্থী – এমন মৃত্যু মেনে নেয়া যায়না

আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৯ পড়া হয়েছে

 

শিশু শিক্ষার্থী আবু সাঈদকে ট্রাক চাপায় হত্যা
ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রাকের চাপায় নিহত শিশু শিক্ষার্থী আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সমাবেশে বক্তগন, অবিলম্বে আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

গতকাল শুক্রবার(১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর নয়াগ্রামের খালেরমুখ- নয়াবাজারের সেতুর সম্মুখে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজসেবক হেলাম মিয়া, নাসির উদ্দীন, ডা: ফারুক আহমেদ, মকবুল হোসেন, নিহত আবু সাঈদের বাবা আব্দুল আজিজ, দাদি কাজল বেগম, ফুফু জড়িনা বেগম, স্থানীয় মুরব্বি জয়নাল আবেদীন, ইউসুফ আলী, রশিদ মিয়া, সাবেক সেনা সদস্য বদরুল হোসেন, ব্যবসায়ী জসিম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার(১৫ জানুয়ারি) বিকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় হাকালুকি হাওর থেকে মাটি বহনকারী বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আবু সাঈদকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আবু সাঈদ মৃত্যু বরণ করে। এসময় গাড়ি চালক ঘাতক আব্দুল হক পালিয়ে যায়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার দিন শিশু আবু সাঈদের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন।

 


 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT