1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ডাক্তারের অবহেলার অভিযোগ, হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যু - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

ডাক্তারের অবহেলার অভিযোগ, হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যু

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬০৭ পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি।। কুলাউড়া উপজেলা হাসপাতালে শুক্রবার ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী রিয়াদ নামক এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবারের দাবি ডাক্তারের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
হাসপাতাল সুত্রে জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের দেড় মাস বয়সী শিশুপুত্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার(২৯ অক্টোবর) কুলাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার বিকেল ৩ টার দিকে শিশুটিকে কর্তব্যরত নার্স নেবুলাইজার দেয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তখন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। মৌলভীবাজার নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুর মৃত্যু হয়।

হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু রিয়াদ

শিশুর মৃত্যুর পর তার নিকটাত্মীয়রা ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে বলে ক্ষিপ্ত হয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিরসন করে। শিশুর পিতা আব্দুল লতিফ জানান, ডাক্তারের অবহেলায় নেবুলাইজার দেয়ার সময় তার ছেলের মৃত্যু হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, শিশুটি নেবুলাইজার দেয়ার সময় হঠাৎ করে অবস্থার অবনতি হয়। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটি মারা যায়। কিন্তু কেন এমন হলো, বুঝতে পারছি না?
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার কোন অভিযোগ দায়ের করেনি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT