1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ - মুক্তকথা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৫৭৭ পড়া হয়েছে

thumbnail_sreemangal-pic-2-24112016শ্রীমঙ্গলে শিক্ষাবৃত্তি এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায়
ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ

সৈয়দ ছায়েদ আহমদ: বৃহস্পতিবার, ৮ই অগ্রহায়ণ ১৪২৩।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাবৃত্তি এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুস্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মো. শহীদুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা যুব লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার ১২০ জন দরিদ্রের মাঝে ১২৫ বান্ডিল টিন ও জন প্রতি ৩ হাজার টাকা করে ৩ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন। এদিকে, মাধ্যমিক পর্যায়ে ১৭৪ জন শিক্ষার্থীর মাঝে দেড় হাজার টাকা করে ২ লাখ ৬১ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫১ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা বিতরণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT