1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধনিক তোষণ ও গরিব শোষণের বাজেট প্রত্যাখ্যান করে বাসদের পথসভা - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ধনিক তোষণ ও গরিব শোষণের বাজেট প্রত্যাখ্যান করে বাসদের পথসভা

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৬০২ পড়া হয়েছে

অদ্য ৯ জুন ২০২৩ শুক্রবার বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে সমাবেশের আয়োজন করে। সামরিক-প্রশাসনিকসহ সকল অনুৎপাদনশীল খাতে ব্যয় কমানো এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষাসহ জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু এবং সঞ্চালনা করেন জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।

সভায় বক্তাগন বলেন, ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার ঘাটতি নিয়ে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ হাজার কোটি টাকার ধনিক তোষণের বড় বাজেট দেয়া হয়েছে। বড় বাজেটে গুরুত্বপূর্ণ খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ক্ষেত্রে বরাদ্দ তেমন বাড়ানো হয়নি। বরং বরাদ্দ আরো কমিয়ে দেয়া হয়েছে। সামরিক-প্রশাসনিক সহ সকল অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ প্রতি বাজেটে বাড়ছে। বাজেট হওয়ার কথা জনকল্যাণমুখী, কিন্তু বাজেট হয়েছে বৈষম্যমূলক।

বক্তাগন আরও বলেন, বাজেটে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ না করে বরং বাড়ানোর নানা অজুহাত রেখেছে। এমন বৈষম্যমূলক বাজেট জনগণের বাজেট হতে পারে না। যে বাজেটে ছাত্র, কৃষক, শ্রমিকের কথা উপেক্ষিত সেটা জনগণের বাজেট না, সেটা মূলত ধনিক শ্রেণীর লাভের বাজেট। এমন বৈষম্যমূলক বাজেট দিয়ে দেশ পরিচালিত হতে পারে না। তাই গণমানুষের কল্যাণের বাজেট দিতে হবে।

পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহ-সভাপতি প্রীতম দাস। সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (মৌল-৫২) এর সহসভাপতি মোঃ মিয়া ধন, সাধারণ সম্পাদক মোঃ মনজব আলী সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT