1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিখরচায় একদিনের হৃদরোগ চিকিৎসা ॥ উদ্দেশ্য হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপন - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

নিখরচায় একদিনের হৃদরোগ চিকিৎসা ॥ উদ্দেশ্য হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০৫০ পড়া হয়েছে

 

শ্রীমঙ্গল(মৌলভীবাজার), ২৮ আগস্ট ২০২২ খ্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী কাল মঙ্গলবার(৩০ আগষ্ট) ফ্রি হার্ট ক্যাম্পের মাধ্যমে শুরু হতে যাচ্ছে হার্ট ফাউন্ডেশনের হাসপাতাল স্থাপনের কার্যক্রম। রোববার দুপুরে (২৮ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনগৃহে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শাখা গঠনের লক্ষ্যে এর আগে গঠন করা হয়েছে হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গলের এপিলিয়েটেড কমিটি। এর আগে হাসপাতাল স্থাপন কার্যক্রম শুরু করার পূর্বে আয়োজন করা হয়েছে প্রতি মাসে একটি ফ্রি হার্ট ক্যাম্প।

এ সময় ডা: হরিপদ রায় বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে হৃদ রোগের ১২০ জন্য রোগী কে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিবেন।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত থাকবেন ঢাকা স্পেসালাইজড হাসপাতলের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয় ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: সুলতান আহমদ।

শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, এর জন্য আগে থেকেই ১০০ টাকা ফি নিয়ে রেজিষ্টেশন করা হচ্ছে। ইতিমধ্যে তারা বেশ প্রায় ৬০ জন রোগী তালিকাভুক্ত করেছেন। তিনি জানান, প্রথম হৃদচিকিৎসাটি শোকের মাস উপলক্ষে করা হচ্ছে।
উক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত আলোচনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের শ্রীমঙ্গলে হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় সাংগঠনিক সম্পাদক দেবব্রত দত্ত হাবুল, ডা: মামুন, হার্ট ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টসহ শ্রীমঙ্গল ও মৌলভীাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT