1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নৌকার মাঝি হতে চান দুইবারের নির্বাচিত ইউপি সদস্য আমির আলী - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

নৌকার মাঝি হতে চান দুইবারের নির্বাচিত ইউপি সদস্য আমির আলী

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৯৭০ পড়া হয়েছে
 

কমলগঞ্জের ইসলামপুরে নৌকার মাঝি হতে চান ইউপি সদস্য আমির আলী

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মাঝি হতে চান দুইবারের নির্বাচিত ইউপি সদস্য, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য, বিশিষ্ট সমাজসেবক-ব্যবসায়ী মো: আমির আলী। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, বিগত ইউপি নির্বাচনেও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম।
আলাপকালে আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী মো: আমীর আলী জানান, আমি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বিগত করোনাকালীন সময়ে এলাকায় সহস্রাধিক হতদরিদ্র লোকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করি। এছাড়া প্রতি বছর অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছাড়াও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, নইনারপার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।

তিনি বলেন, বিগত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলেও আমি দলীয় প্রার্থীর পক্ষে ছিলাম। আমি দল ও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ইসলামপুরবাসী এবার নৌকার মাঝির পরিবর্তন চায়। আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিলে নিশ্চিত জয়লাভ করবো ইনশাল্লাহ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT