1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ন্যূনতম আয়সীমা অপরিবর্তিত থাকছে - মুক্তকথা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ন্যূনতম আয়সীমা অপরিবর্তিত থাকছে

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৪৯ পড়া হয়েছে

যুক্তরাজ্যে দম্পতি(স্পাউস) ভিসায়
ন্যূনতম আয়সীমা আগের মতই থাকছে।

 

যুক্তরাজ্যে বহুল আ‌লো‌চিত দম্পতি ভিসার আয়সীমা ২৯ হাজার পাউন্ডই থাকছে। পর্যা‌লোচনা শেষ না হওয়া পর্যন্ত বছ‌রে ২৯ হাজার পাউন্ড থে‌কে আর কোনও পরিবর্তন হবে না বলে জানা গেছে। বিগত শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের নতুন হোম সেক্রেটারি ইভেথ কুপার।

পারিবারিক জীবন ও যুক্তরাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তাসহ পারিবারিক অভিবাসন বিধিগুলো পর্যালোচনা করার জন্য স্বাধীন পাবলিক সংস্থাকে আদেশ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

এ ব্যাপারে আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকা‌রের এই সিদ্ধান্ত নিঃস‌ন্দেহে স্ব‌স্তিদায়ক। সরকার অভিবাসনের জন্য একটি নতুন পদ্ধতির পরিকল্পনা করছে। মাইগ্রেশন নীতি ও ভিসা নিয়ন্ত্রণে দক্ষতা ও শ্রমবাজার নীতির সঙ্গে সংযুক্ত করে ত্রু‌টি ও সমস্যাগুলো সমাধানের চেষ্টা কর‌ছে।

এর আগে অভিবাসন কমাতে ব্রিটে‌নে ঋষি সুনাকের সরকার যুক্তরাজ্যের স্বামী বা স্ত্রী আনার ক্ষে‌ত্রে ন্যূনতম আয় ১৮ হাজার ৬০০ থেকে বার্ষিক ২৯ হাজার করে। বর্তমানে ন্যূনতম আয়ের সীমা ২৯ হাজারে বহাল রাখা হয়েছে, যা‌তে পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর কোনও পরিবর্তন হবে না।

ন্যূনতম আয় আগামী বছর ৩৮ হাজার ৭০০ পাউ‌ন্ডে উন্নীত করার ঘোষণা দি‌য়ে‌ছিল তৎকালীন সরকার, যা বাংলাদেশিসহ বহু জাতিগত সংখ্যালঘু(এথ‌নিক মাই‌নরিটি) সম্প্রদায়ের স্বল্প আ‌য়ের বা‌সিন্দা‌দের জীবন সঙ্গীকে আনার ক্ষে‌ত্রে বড় অন্তরায় হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT