1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর... - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

শ্রীমঙ্গল সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০৩ পড়া হয়েছে

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ-
প্রতিবাদে ছাত্র-জনতার মানববন্ধন

শ্রীমঙ্গলের একটি স্বাস্থ্যনিবাসে পতিতা ব্যবসার অভিযোগ উঠেছে। আর এরই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা।

গত বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনীতে ‘দিলবরনগর গ্রামের সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সদর ইউনিয়নের দিলবর নগর গ্রামের দুই শতাধীক নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

সমাবেশে অংশ নেয়া ছাত্র ও গ্রামবাসী অভিযোগ করে বলেন- ‘২ বছর আগে শ্রীমঙ্গল শহরের শাহীন দিলবরনগর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে হিলপার্ক নামে রিসোর্ট ব্যবসা শুরু করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, রিসোর্টে উচ্চস্বরে গান বাজনা, মাদক সেবন, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যক্রম চলে। পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থাকায় মুসল্লী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। এনিয়ে এলাকাবাসী বার বার নিষেধ করেও কোন লাভ হয়নি’।

ছাত্ররা বলেন, ‘বিগত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা এই রিসোর্টে হামলা-ভাংচুর চালিয়ে বন্ধ করে দেয়। ছাত্র-জনতা সেখান থেকে ৫ নারীকে আটক করে। এসব নারীরা পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর থেকে রিসোর্টের মালিক নজরুল ইসলাম শাহীন গ্রামের নিরিহ ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায়। সম্প্রতি শাহিন মিয়া ওই রিসোর্টের নাম পরিবর্তন করে আবারও অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে’।

মানববন্ধনে, গ্রাম থেকে শাহীনের পতিতালয় উচ্ছেদ, গ্রামের প্রতিবাদী ছাত্র-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও শাহীনকে গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতা মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির নিলয় তন্ময়, গ্রামবাসীর পক্ষে মনির মিয়া, কামরুন নাহার, কামাল মিয়া, তাজুল ইসলাম, মামুন মিয়া, মো. আলাউদ্দিন, শরীফ মিয়া, কলেজ ছাত্র আলী হায়দার, নাঈম হোসেন, ইমরান মিয়া, মহরম আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT