1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিচয় জানা গেছে তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

পরিচয় জানা গেছে তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১০২১ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের পাশে বড়গাছ এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একজন মহিলা আত্মহত্যা করেছিলেন বলে আজই যে খবর আমরা প্রকাশ করেছিলাম সেখানে আত্মহত্যাকারিনীর পরিচয় ছিল না।

এবার তার পরিচয় পাওয়া গেছে। আত্মহননকারী মহিলা হলেন কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের বড়চেক দক্ষিণ গ্রামের মৃত ইসমাইল মিয়ার স্ত্রী পারভিন বেগম, বয়স ৫৩ বছর, পিতা মৃত মোজাফফর মিয়া।

 

 

সাংবাদিক কাওছার ইকবাল লিখছেন, ট্রেন আসা দেখেও রেল লাইন দিয়ে হেটে যাচ্ছে এক মহিলা এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ওই মহিলার দেহ খন্ড-বিখন্ড হয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের হাতে লাশটি হস্তান্তর করে দেন কমলগঞ্জ থানা পুলিশ।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে অবগত করার পর নিহতের লাশ উদ্ধার করে নেওয়া হয়েছে। তবে এ সংবাদ লিখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার ১৬আগষ্ট ‘২৩ দুপুরে ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT