1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রবীণ রাজনীতিক আব্দুল মালিকের মৃত্যুতে সিপিবি যুক্তরাজ্যের শোক প্রকাশ - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

প্রবীণ রাজনীতিক আব্দুল মালিকের মৃত্যুতে সিপিবি যুক্তরাজ্যের শোক প্রকাশ

ইফতেখারুল হক পপলু
  • প্রকাশকাল : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১২১৫ পড়া হয়েছে
প্রবীণ কমিউনিস্ট ও কৃষক নেতা, ভাষাসৈনিক

কমরেড আব্দুল মালিকের মৃত্যুতে সিপিবি যুক্তরাজ্যের শোক প্রকাশ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ এবং সাধারণ সম্পাদক নিসার আহমদ এক বিবৃতিতে প্রবীণ কমিউনিস্ট ও কৃষক নেতা আজীবন বিপ্লবী, ভাষাসৈনিক, মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ কমরেড আব্দুল মালিক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল মালিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম তথা ‘মুক্ত মানুষের মুক্ত সমাজ’ প্রতিষ্ঠায় আমৃত্যু নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে কৃষক শ্রমিক মেহনতী মানুষের লড়াই-সংগ্রামে বৃহত্তর সিলেট অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন আব্দুল মালিক আজীবন নির্মোহ নির্লোভ সৎ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামকে পাথেয় করে আজীবন তিনি কৃষক আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কমরেড আব্দুল মালিক এর অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে কমরেড আব্দুল মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা গ্রামে তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বার্তা সূত্র: ইফতেখারুল হক পপলু, সম্পাদকমন্ডলীর সদস্য, সিপিবির যুক্তরাজ্য‌ ও ইউরোপ কমিটি।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT